কর ও বেতন ক্যালকুলেটর

বেতন বা ব্যবসার আয় থেকে কত আয়কর দিতে হবে, কোন স্ল্যাবে কত শতাংশ, বিনিয়োগ করলে কত রেয়াত, দামের ওপর কত ভ্যাট — সব হিসাব এখানে, বাংলাদেশের চলতি অর্থবছরের নিয়মে।

আরও ক্যালকুলেটর শীঘ্রই আসছে

এই বিভাগে যা পাবেন

  • আয়কর ক্যালকুলেটর: মোট আয়, করমুক্ত সীমা, স্ল্যাব অনুযায়ী কর, বিনিয়োগ রেয়াত ও ন্যূনতম কর মিলিয়ে আপনার নিট কর।
  • ভ্যাট ক্যালকুলেটর: দামের সঙ্গে ভ্যাট যোগ করুন, বা ভ্যাটসহ দাম থেকে ভ্যাট আলাদা করুন।
  • বেতন ক্যালকুলেটর: মূল বেতন, ভাতা, করমুক্ত অংশ ও মাসিক উৎসে কর বাদ দিয়ে হাতে কত পাবেন।
  • পে স্কেল ২০২৬ বেতন ক্যালকুলেটর: নতুন জাতীয় বেতন স্কেলে গ্রেড ও ধাপ অনুযায়ী মূল বেতন, ভাতা ও মোট বেতন।
  • ফ্রিল্যান্সার কর ছাড়: আপনার আয়ে উৎসে কর ছাড় পাবেন কি না, যাচাই করুন।

সাধারণ প্রশ্ন

ট্যাক্স ক্যালকুলেটরের হিসাব কি রিটার্নে সরাসরি ব্যবহার করা যাবে?

এই হিসাব আপনাকে আগে থেকে ধারণা দেয়। রিটার্ন জমার আগে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নির্দেশিকা বা একজন কর আইনজীবীর সঙ্গে মিলিয়ে নিন।

নতুন বাজেটে কর স্ল্যাব বদলালে কী হবে?

প্রতি বছর জুনে বাজেট ঘোষণার পর আমরা স্ল্যাব হালনাগাদ করি। প্রতিটি পাতায় হালনাগাদের তারিখ ও উৎস দেওয়া থাকে।

রিটার্ন জমার শেষ তারিখ কবে?

অর্থ আইন ২০২৬ অনুযায়ী এখন সারা বছর রিটার্ন জমা দেওয়া যায়। জুলাই–সেপ্টেম্বরে জমা দিলে করে রেয়াত মেলে, আর জানুয়ারি থেকে দেরিতে জমা দিলে অতিরিক্ত কর লাগে। বিস্তারিত আয়কর ক্যালকুলেটরের পাতায়।

বিভাগ অনুযায়ী